Headline :
দৌলতপুর সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও ঔযধ উদ্ধার দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু দৌলতপুরে অবৈধভাবে জ্বালানি  তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক মিরপুরে দুর্বৃত্তের গুলিতে শফিকুল ইসলাম আজম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত দৌলতপুর ফিলিপনগর কাচারিপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার দৌলতপুর সীমান্তে মাদকসহ দুই চোরাকারবারি আটক
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু

মোঃ সাইফুল ইসলাম / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা খাতুন হোসেনাবাদ এলাকার জিল্লুর রহমানের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, সকালে বাড়ির সামনের রাস্তায় হাঁটছিলেন মর্জিনা খাতুন। এসময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে, তিনি সড়কের ওপর আছড়ে পড়েন এবং মাথায় প্রচণ্ড আঘাত প্রাপ্ত হন । স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনে ও ময়না তদন্তের জন্য নিহতের লাশ কুষ্টিয়া মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।পুলিশ ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্ত করার চেষ্টা করছে,বলে জানাগেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category