কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কাচারিপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে।
জানাগেছে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে, গরুর ঘরে মশা তাড়ানো কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডে বাড়ির মালিক কৃষক জানবার আলী প্রামানিক ও প্রতিবেশী উকিল প্রামানিক দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে,যার ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা।