Headline :
দৌলতপুর সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও ঔযধ উদ্ধার দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু দৌলতপুরে অবৈধভাবে জ্বালানি  তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক মিরপুরে দুর্বৃত্তের গুলিতে শফিকুল ইসলাম আজম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত দৌলতপুর ফিলিপনগর কাচারিপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার দৌলতপুর সীমান্তে মাদকসহ দুই চোরাকারবারি আটক
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

দৌলতপুর সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও ঔযধ উদ্ধার

মোঃ সাইফুল ইসলাম / ১৫ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক ও জোরদার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অবৈধ ঔষধ ও অন্যান্য পণ্য উদ্ধার করেছে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৩ এপ্রিল শুক্রবার  কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জামালপুর মাঠে একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ২০ বোতল ফেন্সিডিল, ৫ বোতল মদ এবং ৬৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে ২ জন আসামী কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২,৪০,৫০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার পাঁচশত) টাকা।
এ ছাড়া পৃথক অভিযানে  ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোল্লা পাড়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ এবং ২,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬,১৫,০০০/- (ছয় লক্ষ পনেরো হাজার) টাকা।
একই দিনে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আহলে হাদীস মসজিদ মাঠে আরেকটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ এবং ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১,৬৫,০০০/- (এক লক্ষ পঁষট্টি হাজার টাকা শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হিজলতলা মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বাংলাদেশী ২৭ প্যাকেট/বোতল কীটনাশক উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৯,৩০০/- (নয় হাজার তিনশত) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে মাদক ও চোরাচালান দমনে তারা সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র এই ধরনের পরিকল্পিত অভিযান ও জোরদার নজরদারি অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category