Headline :
দৌলতপুর সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও ঔযধ উদ্ধার দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু দৌলতপুরে অবৈধভাবে জ্বালানি  তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক মিরপুরে দুর্বৃত্তের গুলিতে শফিকুল ইসলাম আজম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত দৌলতপুর ফিলিপনগর কাচারিপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার দৌলতপুর সীমান্তে মাদকসহ দুই চোরাকারবারি আটক
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

মিরপুরে দুর্বৃত্তের গুলিতে শফিকুল ইসলাম আজম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত

মোঃ সাইফুল ইসলাম / ৪৩ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

কুষ্টিয়ার মিরপুরে দুর্বৃত্তের গুলিতে শফিকুল ইসলাম আজম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম স্টার নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজম উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত আবুল মণ্ডলের ছেলে।
মুমূর্ষ অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার সদরপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে। এছাড়া সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সদরপুর বাজারে নিজস্ব তামাক গুদামে বসেছিলেন শফিকুল ইসলাম আজম। হঠাৎ করে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন ছুটে গিয়ে আজমকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আজম কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন। পরে তিনি প্রকাশ্যে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছিলেন।
ওসি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা এই মোটরসাইকেলটি ফেলে গেছেন। কারা, কি কারণে আজমকে গুলি করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category