Headline :
দৌলতপুর সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও ঔযধ উদ্ধার দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু দৌলতপুরে অবৈধভাবে জ্বালানি  তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক মিরপুরে দুর্বৃত্তের গুলিতে শফিকুল ইসলাম আজম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত দৌলতপুর ফিলিপনগর কাচারিপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার দৌলতপুর সীমান্তে মাদকসহ দুই চোরাকারবারি আটক
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

Khandaker Jalal uddin / ৪৪ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ও দাদা ভাই, দাদা ভাই মূর্তি বানাও, নাক মুখ চোখ সবই বানাও; হাত বানাও পা ও বানাও, বোন বানাতে পারো কি –

অভিনন্দন –

অবহেলিত এক পত্রপল্লব অভিনেত্রি সুলতানা

————————————————–

শিরোনামে উল্লেখিত ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত পরিচালক মমতাজ আলীর নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘রক্তাক্ত বাংলা’র সেই বিখ্যাত গানটির কথা মনে পড়ে সম্মানিত পাঠক? বীর মুক্তিযোদ্ধা এবং ভাস্কর শিল্পীর চরিত্রে টলিউডের নায়ক (প্রসেনজিতের বাবা) বিশ্বজিতের বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন যে তরুণী মনে পড়ে কি তাঁর কথা? সলিল চৌধুরীর লেখা ও সুর করা যে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন উপমহাদেশের বিখ্যাত শিল্পী লতা মঙ্গেশকর?

বলছি সোনালি যুগের কিংবদন্তি এবং মার্জিত অভিনেত্রি সুলতানার কথা – তাঁর পুরো নাম চাঁদ সুলতানা। ডাক নাম শিলু।

এদেশের চলচ্চিত্রে ষাটের দশকে অনেক গুণী কলাকুশলী এসেছেন, জয় করেছেন আবার চলেও গেছেন। আলোছায়ার সাদাকালোর যুগে তেমনই একজন অপার সম্ভাবনাময়ী, সুন্দরী ও লাস্যময়ি অভিনেত্রির আবির্ভাব ঘটেছিল নাম তাঁর সুলতানা। বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রি তিনি।

সুলতানা স্বমহিমায় একজন বলিষ্ঠ অভিনেত্রি হলেও চিরকালই থেকে গেছেন প্রযোজক পরিচালকদের অবহেলার পাত্রী হয়ে। একজন উঁচু মানের অভিনেত্রি হয়েও চলচ্চিত্রে একক নায়িকা হতে পারেননি তিনি যা পরিতাপের বিষয়। ষাট, সত্তর ও আশির দশকের জনপ্রিয় পার্শ্বচরিত্রাভিনেত্রি ছিলেন তিনি। তবে নায়িকা হিসেবে তাঁকে দেখা গেছে ‘রাঙা বউ’ এবং ‘সপ্তডিঙা’ নামের মাত্র দুটি চলচ্চিত্রে। ‘সপ্তডিঙ্গা’ ছবিতে তাঁর বিপরীতে ছিলেন নবাগত রাশেদ।

আট বছর বয়সে ক্লাস থ্রিতে পড়াকালীন শিশুশিল্পী হিসেবে তাঁর প্রথম ‘অপরিচিতা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালি ভুবনে অভিষেক ঘটে ডাকসাইটে বর্ষিয়ান অভিনেত্রি রানী সরকারের হাত ধরে। ছবিতে তিনি শওকত আকবরের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।

সত্তর ও আশির দশকের অনেক চলচ্চিত্রেই পার্শ্বনায়িকা, নায়ক বা নায়িকার ছোট বোন, বান্ধবী চরিত্রে অভিনয় করেছেন। বড় হবার পর ভাবি এমনকি খল চরিত্রেও অভিনয় করতে দেখা গেছে তাঁকে।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছায়াছবিগুলো হলো – চকোরি, বেহুলা, নবাব সিরাজউদ্দৌলা, আবির্ভাব, বিনিময়, আগন্তক, স্বর্ণকমল, মধুমিলন, আঁকাবাঁকা, দ্বীপ নেভে নাই, মুক্তি, সংসার, কুঁচবরণ কন্যা, এতটুকু আশা, নাচের পুতুল, সমাধান, সুয়োরাণী দুয়োরাণী, নীল আকাশের নিচে, দুই ভাই, পীচ ঢালা পথ, রূপ কুমারী, মাসুদ রানা, অধিকার, রং বদলায়, একই অঙ্গে এত রূপ, প্রতিশোধ, নিজেরে হারায়ে খুঁজি, অধিকার, স্বরলিপি, আদর্শ ছাপাখানা, ভাগ্যচক্র, কুলি, ছন্দ হারিয়ে গেল, বলাকা মন, জীবন তৃষ্ণা, রক্তাক্ত বাংলা, দূর থেকে কাছে, মাসুদ রানা, অনেকদিন আগে, অনেক প্রেম অনেক জ্বালা, উপহার, আলো তুমি আলেয়া, দাতা হাতেম তাঈ, কি যে করি, কাজল রেখা, অনুভব, ডাকবাবু, আবার তোরা মানুষ হ, পাগলা রাজা, রাজা সন্যাসী, গুনাই বিবি, ছোট সাহেব, সাইফুল মুলক বদিউজ্জামান, জংলী ফুল, অশান্ত প্রেম, দিল এক শিশা, মানুষ অমানুষ, মধুমালা, মিসর কুমারী,সমাধান, প্রতিশোধ, সারেং বৌ, দি ফাদার প্রভৃতি।

‘নবাব সিরাজউদ্দৌলা’তে সুলতানা আলেয়ার দাসী চরিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘দিল তো পাগল’।

ব্যক্তি জীবনে সুলতানা অত্যন্ত নরম ও কোমল হৃদয়ের মানুষ। লক্ষণীয় যে, চলচ্চিত্রেও তিনি অধিকাংশই মোহনীয় কমনীয় চরিত্রে অভিনয় করতেন।

জন্ম ৫০ দশকের মাঝামাঝি সময়ে। পাবনার মেয়ে তিনি। তাঁরা তিন বোন চার ভাই। তিনিই সবার বড়।

১৯৯০ সালে তিনি সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় চলে যান। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে আসেন স্থায়ীভাবে। চার পুত্র সন্তানের গর্বিত জননী তিনি।

ভালো গল্প ও চরিত্র পেলে আবারো তিনি চলচ্চিত্রে ফিরে আসতে চান। আমাদের চলচ্চিত্রে সুলতানার জনপ্রিতায় এতটুকুও ভাটা পড়েনি। দর্শকরা এখনো তাঁকে আগের মতই ভালবাসেন। সুলতানা তাঁর অভিনয় দক্ষতার গুণে লাখো দর্শকের হৃদয়ে চির অমলিন হয়ে আছেন, থাকবেন।

ভালো থাকুন, সুস্থ থাকুন প্রিয় অভিনেত্রি সুলতানা। কিছু লোক এখনো আপনাকে মনে রেখেছে। শুভ কামনা।

— মেসবা খান

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category