কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভেড়ামারা-প্রাগপুর সড়কের তারাগুনিয়া-জয়রামপুর ইটভাটার সামনে মাইক্রোবাস ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে রহিদুল (১৬) নামে এসএসসি পরিক্ষার্থী এক কিশোরের মৃত্যু হয়েছে।
৬ মে বুধবার বিকাল ৪.২০ সময় উপজেলার জয়রামপুর এলাকার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিবুল উপজেলার তারাগুনিয়া ইউনিয়নের মথরাপুর এলাকার ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালের দিকে নিহত রহিদুল মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে মুখোমুখি ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনা স্থলে মৃত্যু বরণ করেন।
দৌলতপুর থানার ওসি আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাইক্রোবাসটি আটক করে দৌলতপুর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।