• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুর শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের অভিযোগ দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মেহেদী হাসানের মৃত্যু দৌলতপুরে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা জ্বালানি তেলের দাম বাড়াল // কেরোসিনের দাম প্রতি লিটার ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা আর অকটেনের দাম ১৪০ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস // তরুণদের রক্ষায় তামাক ও নিকোটিন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দৌলতপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত দৌলতপুরে ‘আল মদিনা ক্লিনিকে’ ভুল চিকিৎসা ও ডাক্তার টি এ কামাল চরম অবহেলার কারণে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ আল্লারদর্গা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত||ঈদ উপহার বিতরণ দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১

মোঃ সাইফুল ইসলাম
Update : সোমবার, ১১ মে, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ ভারতীয় কারেন্ট জাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

অভিযানে ১ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর কামারপাড়া গোরস্থান এলাকায় একটি চৌকষ টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ রুবেল হোসেন (৩০), পিতা-মুকুল হোসেন, চর প্রাগপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ভারতীয় ১০ বোতল মদ এবং ৫ বোতল ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড এন্ড কোডেইন ফসফেট সিরাপসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১৭,০০০/- (সতের হাজার) টাকা।

এছাড়া, একই দিন পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭ বোতল ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড এন্ড কোডেইন ফসফেট সিরাপ এবং ১,৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫,৭২,৮০০/- (পাঁচ লক্ষ বাহাত্তর হাজার আটশত) টাকা।

অপরদিকে, ১১ মে সোমবার দুপুরে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর কবরস্থান ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০.৭ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক সিজার মূল্য ৫৩,৫০০/- (তিপান্ন হাজার পাঁচশত) টাকা।

একই দিন প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর ঘাট এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৩ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক সিজার মূল্য ২,১৫,০০০/- (দুই লক্ষ পনের হাজার) টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। ভবিষ্যতেও বিজিবি একই পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দেশের সার্বভৌমত্ব এবং জননিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category