কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের অভ্যন্তরে মাদকদ্রব্য প্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। বিজিবির নিয়মিত অভিযান ও কার্যকর তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হচ্ছে।
এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ মে দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকার পাকুরিয়া সরদারপাড়া নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জামালপুর বিওপির একটি চৌকস টহল দল মোঃ সাগর হোসেন (২২), পিতা-মোঃ আনারুল ইসলাম, গ্রাম-পাকুরিয়া ভাঙ্গাপাড়া, ইনসাফ নগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ভারতীয় ৬৫ বোতল নেশাজাতীয় সিরাপ (কোডেইন ফসফেট এন্ড ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ) এবং ১টি মোটরসাইকে
লসহ আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ১,৪৬,০০০/- (এক লক্ষ ছেচল্লিশ হাজার) টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ দৌলতপুর থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে।
বিজিবির এ ধরনের সফল অভিযান সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে ধ্বংসাত্মক নেশার হাত থেকে রক্ষা এবং সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত পাশাপাশি সকল ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে।