• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক আব্দুল জলিল এর দাফন সম্পন্ন কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নাই এক সন্তানের জননী পরিবারের সংবাদ সম্মেলন দৌলতপুর শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের অভিযোগ দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মেহেদী হাসানের মৃত্যু দৌলতপুরে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা জ্বালানি তেলের দাম বাড়াল // কেরোসিনের দাম প্রতি লিটার ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা আর অকটেনের দাম ১৪০ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস // তরুণদের রক্ষায় তামাক ও নিকোটিন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দৌলতপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত দৌলতপুরে ‘আল মদিনা ক্লিনিকে’ ভুল চিকিৎসা ও ডাক্তার টি এ কামাল চরম অবহেলার কারণে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ

কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নাই এক সন্তানের জননী পরিবারের সংবাদ সম্মেলন

Ahsanul hoque
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামের মোঃ মহাবুল ইসলামের স্ত্রী মুন্নি খাতুন(৩০) নিখোঁজের ১০ দিন অতিবাহিত হলেও কোন খোঁজ না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন গৃহবধূ মুন্নির মা মুসলিমা খাতুন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২ টায় মুসলিমা খাতুন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে মুসলিমা ও মুসলিমার ভাই সুজন আলী বলেন, গত ২৬ মে আমার মেয়ে মুন্নি খাতুন ফোন কলে জানায়, তাকে তার স্বামী মাহবুল ইসলাম প্রচুর মারধর করেছে। পরে আমরা মুন্নিকে আনতে গেলে আমাদের-কেও অপমান করে মাহবুল। আমরা চলে আসলে আমাদের ফোনকলে জানানো হয় মুন্নি ও তার আট বছর বয়সী মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

আমরা অনেক।খোঁজাখুজির পরে মুন্নিকেনা পেয়ে দৌলতপুর থানায় নিখোঁজ জিডি করতে গেলে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জিডি না নিয়ে একটি অভিযোগ দিতে বলেন। অভিযোগ দেওয়ার আজ ১০ দিন অতিবাহিত হলেও আমার মেয়ের কোন সন্ধান আমরা পাই নাই। আমাদের ধারনা আমার মেয়ে মুন্নিকে হত্যা করে তার লাশ গুম করে রেখেছে তার স্বামী পরিবার।

এদিকে এলাকাবাসী ও নিখোঁজ মুন্নি খাতুনের মায়ের পরিবারের লোকজন প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category