খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক আব্দুল জলিল ৫ জুন ভোর ৬ঃ৩০ মিনিট সময় সোনাইকুন্ডি গ্রামের ভাড়াবাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ সময় বয়স হয়েছিল ৭৫ বছর।
শিক্ষকতার জীবনে প্রথমে ভেড়ামার জুনিয়াদহ হাইস্কুল পরে ১৯৮২ সালে তিনি আল্লার দর্গা মাধ্যমিক বিদ্যালয় যোগদান করেন এবং ২০১৪ সালে অবসর গ্রহণ করেন। তিনি একজন গণিত ও ইংরেজীর শিক্ষক হিসেবে ছাত্রদের প্রিয় সুনাম ধন্য শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন।
তার হাতে গড়া ছাত্র ডাক্তার-ইঞ্জিনিয়ার,বিশ^ বিদ্যালয়ের শিক্ষক, উচ্চপদস্থ কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক নেতা, বড় বড় পদে অধিষ্ঠ তার ছাত্ররা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যা সহ অগণিত মেধাবী ছাত্র-ছাত্রী অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা বেলা ২:১৫ মিনিটে সোনাইকুন্ডি পশ্চিম পাড়া ঈদগাহ গোরস্থান মাঠে তার জানাযা সম্পন্ন হয় এবং সেখানে একটি পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ সময় এালাকার অগণিত ছাত্র,শিক্ষক,অভিবঅবকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।