• বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১৯ লক্ষ টাকার বিপুল পরিমাণ মাদক, চকলেট বাজি ও চোরাচালানী পণ্য উদ্ধার কুষ্টিয়া সীমান্তে শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ দৌলতপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের এমপি’র অনুকূলে প্রদত্ত ১০ লক্ষ টাকার চেক গরীবদের মধ্যে বিতরণ দৌলতপুর মাটরসাইকেলে ত্রিমুখী সংঘর্ষে আহত-২ নিহত-১ দৌলতপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র দৌলতপুরের পদ্মার চরের বালুমহল দখল কে কেন্দ্র করে দুই বাহিনীর বন্দুকযুদ্ধে ১ জন নিহত দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজার গাছ উদ্ধার দৌলতপুরে র‌্যাফেল ড্র’য়ের নামে চলছে বিরাট জুয়া খেলা আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক আব্দুল জলিল এর দাফন সম্পন্ন কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নাই এক সন্তানের জননী পরিবারের সংবাদ সম্মেলন

দৌলতপুরে র‌্যাফেল ড্র’য়ের নামে চলছে বিরাট জুয়া খেলা

মোঃ সাইফুল ইসলাম
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের রিফায়াতপুর জমিদার বাড়ি আঙ্গিনায় চলছে ”ঈদ আনন্দ মেলা ২০২৬” নামে দৈনিক আনারুল র‌্যফেল ড্র।

সপ্তাহব্যাপী এই ড্র’য়ে প্রতিদিন কোটি কোটি টাকা মানুষের পকেট থেকে কৌশলে বের করে নেয়া হচ্ছে। জানা গেছে র‌্যাফেল ড্র’য়ে রয়েছে কারগাড়ি, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, গরু, সোনার অলংকার সহ নানা রকম আকর্ষণীয় উপকরণ।

২৫ টাকার টিকিটে এইসব উপহার সামগ্রী পাওয়ার আশায় মানুষ হুমরি খেয়ে পড়ছে র‌্যফেল ড্রয়ের নামে জুয়া খেলায়। প্রতিদিন ৫০ টা অটো গাড়ীর সাথে মাইক বেঁধে দৌলতপুরের বিভিন্ন এলাকায় ২৫ টাকা মূল্যের টিকিট বিক্রয় করা হয়।

উঠতি বয়সের ছাত্র-ছাত্রী,গরিব মানুষ সারাদিন খেটে তাদের উপার্জিত টাকা টিকিট কিনেই সর্বশ্রান্ত হচ্ছে। এলাকার সুধিমন্ডলের দাবি এরকম র‌্যাফেল ড্রয়ের নামে জুয়া খেলা চললে এলাকা চরম ক্ষতিগ্রস্ত হবে, গরিব মানুষের চলাচল কঠিন হয়ে পড়বে।

বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী জানাই কিছু উচ্ছশৃংখল যুবক ঈদ-উল-আযহার দিন থেকে এই র‌্যফেল ড্রয়ের নামে জুয়া খেলার আয়োজন করেছে, যা স্থানীয় প্রশাসন দেখেও অদৃশ্য কারণে না দেখার ভান করে এই অপকর্ম কে সহযোগিতা করে যাচ্ছে। বিষয়টি জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category