• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র দৌলতপুরের পদ্মার চরের বালুমহল দখল কে কেন্দ্র করে দুই বাহিনীর বন্দুকযুদ্ধে ১ জন নিহত দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজার গাছ উদ্ধার দৌলতপুরে র‌্যাফেল ড্র’য়ের নামে চলছে বিরাট জুয়া খেলা আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক আব্দুল জলিল এর দাফন সম্পন্ন কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নাই এক সন্তানের জননী পরিবারের সংবাদ সম্মেলন দৌলতপুর শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের অভিযোগ দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মেহেদী হাসানের মৃত্যু দৌলতপুরে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা জ্বালানি তেলের দাম বাড়াল // কেরোসিনের দাম প্রতি লিটার ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা আর অকটেনের দাম ১৪০ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে

দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজার গাছ উদ্ধার

মোঃ সাইফুল ইসলাম
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রমের অংশ হিসেবে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৯ জুন পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ ও গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজিপুর বিওপি’র একটি চৌকষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর মন্ডলপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা।

র্আশ্রায়ন বিওপি’র একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২.৫ কেজি গাঁজার গাছ উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার গাছের আনুমানিক সিজার মূল্য ৮,৭৫০/- (আট হাজার সাতশত পঞ্চাশ) টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category