• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১৯ লক্ষ টাকার বিপুল পরিমাণ মাদক, চকলেট বাজি ও চোরাচালানী পণ্য উদ্ধার কুষ্টিয়া সীমান্তে শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ দৌলতপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের এমপি’র অনুকূলে প্রদত্ত ১০ লক্ষ টাকার চেক গরীবদের মধ্যে বিতরণ দৌলতপুর মাটরসাইকেলে ত্রিমুখী সংঘর্ষে আহত-২ নিহত-১ দৌলতপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র দৌলতপুরের পদ্মার চরের বালুমহল দখল কে কেন্দ্র করে দুই বাহিনীর বন্দুকযুদ্ধে ১ জন নিহত দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজার গাছ উদ্ধার দৌলতপুরে র‌্যাফেল ড্র’য়ের নামে চলছে বিরাট জুয়া খেলা আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক আব্দুল জলিল এর দাফন সম্পন্ন কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নাই এক সন্তানের জননী পরিবারের সংবাদ সম্মেলন

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১৯ লক্ষ টাকার বিপুল পরিমাণ মাদক, চকলেট বাজি ও চোরাচালানী পণ্য উদ্ধার

মোঃ সাইফুল ইসলাম
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক পরিচালিত ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদক, চকলেট বাজি ও অন্যান্য চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়েছে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জয়পুর মাঠপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১.৪ কেজি গাঁজা, ৪০ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৪,৫৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (তেরো লক্ষ পঁচাশি হাজার নয়শত) টাকা।

পরবর্তীতে একই দিন কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪,৪৪০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (তিন লক্ষ একষট্টি হাজার) টাকা।
এছাড়াও ১৬ জুন ২০২৬ তারিখ ভোরে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুরা মিস্ত্রীপাড়া কবরস্থান এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২,৮০০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (এক লক্ষ চুয়ান্ন হাজার) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা এবং জননিরাপত্তা বজায় রাখতে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও জনস্বার্থে এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category