খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চলমান বিশেষ অভিযানের ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করেছে।
সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ রংমহল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধলা মাঠ নামক স্থান থেকে মোঃ হাসিবুল (৪৫), মৃত হাবিবুর রহমানের পুত্র, গাড়াবাড়িয়া, থানা-গাংনী, জেলা-মেহেরপুর কে ভারতীয় ১ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয় বিজিবি।
পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের পূর্বক উদ্ধার কৃত মাদক দ্রব্যসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। ভবিষ্যতেও বিজিবি একই পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে যাবে।