• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুর শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের অভিযোগ দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মেহেদী হাসানের মৃত্যু দৌলতপুরে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা জ্বালানি তেলের দাম বাড়াল // কেরোসিনের দাম প্রতি লিটার ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা আর অকটেনের দাম ১৪০ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস // তরুণদের রক্ষায় তামাক ও নিকোটিন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দৌলতপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত দৌলতপুরে ‘আল মদিনা ক্লিনিকে’ ভুল চিকিৎসা ও ডাক্তার টি এ কামাল চরম অবহেলার কারণে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ আল্লারদর্গা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত||ঈদ উপহার বিতরণ দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ

দৌলতপুরের বিশিষ্ট সমাজ সেবক হোমিও ডাক্তার হাজী কামাল হোসেন সৌদি আরবে ইন্তেকাল

মোঃ সাইফুল ইসলাম
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বাজারের বিশিষ্ট হোমিও ডাক্তার, সমাজসেবক পলাশ হোমিও হলের মালিক হাজী কামাল হোসেন(৬৫) সৌদি আরবে
হজব্রত পালনের উদ্দেশ্যে গেলে বুধবার রাতে হৃদ হৃদরোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের মদিনার মসজিদে কোবার পাশে অবস্থিত অবস্থিত হায়াত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি……….. রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দই পুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা বাজারের ব্যবসায়ী সহ তারাগুনিয়া নিজ এলাকায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ডাক্তার হাজী কামাল হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার দুপুরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে মদিনার হায়াত হসপিটালে দুপুরে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় মৃত্যুবরণ করেন। ডাক্তার কামাল হোসেনের মদিনার মসজিদে নববীতে নামাজে জানাযা শেষে জান্নাতুল বাকিতে বাংলাদেশ সময় সকাল ৭ টায় তাকে দাফন করা হয়।

বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার কামাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন লতপুরের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ শুক্রবার বাদ আসর দৌলতপুরের উপজেলা বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে তার মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category