• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুর শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের অভিযোগ দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মেহেদী হাসানের মৃত্যু দৌলতপুরে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা জ্বালানি তেলের দাম বাড়াল // কেরোসিনের দাম প্রতি লিটার ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা আর অকটেনের দাম ১৪০ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস // তরুণদের রক্ষায় তামাক ও নিকোটিন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দৌলতপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত দৌলতপুরে ‘আল মদিনা ক্লিনিকে’ ভুল চিকিৎসা ও ডাক্তার টি এ কামাল চরম অবহেলার কারণে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ আল্লারদর্গা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত||ঈদ উপহার বিতরণ দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ

দৌলতপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মোঃ সাইফুল ইসলাম
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ,শ্লোগান নিয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে)সকাল ১০ টায় দৌলতপুর ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

ভুমি সেবা মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা সততা ও নিষ্ঠার সাথে যথাযথ ভাবে দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের আহ্বান জানান। তিন দিনব্যাপী এ মেলা উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ’র সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম, সাংবাদিক আব্দুল আলীম সাচ্চু,সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন)।

এ ছাড়া ও অনুষ্ঠানে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী আয়োজিত এই মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category