• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুর শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের অভিযোগ দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মেহেদী হাসানের মৃত্যু দৌলতপুরে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা জ্বালানি তেলের দাম বাড়াল // কেরোসিনের দাম প্রতি লিটার ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা আর অকটেনের দাম ১৪০ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস // তরুণদের রক্ষায় তামাক ও নিকোটিন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দৌলতপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত দৌলতপুরে ‘আল মদিনা ক্লিনিকে’ ভুল চিকিৎসা ও ডাক্তার টি এ কামাল চরম অবহেলার কারণে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ আল্লারদর্গা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত||ঈদ উপহার বিতরণ দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ

দৌলতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে অন্তত ৬ জন আহত হয়েছেন

মোঃ সাইফুল ইসলাম
Update : শনিবার, ৯ মে, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে অন্তত ৬ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া শালিমপুর ঈদগাহ-র পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রাগপুর থেকে কুষ্টিয়াগামী ‘আলমক্কা’ নামের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাসে থাকা ১৫ থেকে ২০ জন যাত্রীর মধ্যে অন্তত ৬ জন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতরা হলেন— ঢাকা চকবাজার এলাকার ওসমান আলী (৪৫), জামাল হোসেন (৫২), ঢাকার ইসলামবাগ এলাকার সিদ্দিকুর রহমান (৪৫), লালবাগ এলাকার জুবায়ের (৪৫), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গড়ুরা গ্রামের আল-আমিন হোসেন (২০) এবং মথুরাপুর এলাকার রিয়ন হোসেন (৩৫)।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, “সড়ক দুর্ঘটনায় আহতরা হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে ১ জন ভর্তি আছেন ৪ জনকে উন্নত চিকিৎসা জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। আর কয়েকজন প্রথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “সকালে যাত্রীবাহী একটি বাস উল্টে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category