• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নাসির উদ্দীন বিশ^াসের ৪র্থ মৃত্যু আজ দৌলতপুরে যাত্রীবাহী বাস ও কলাবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে জাহান আলী নামে এক ব্যক্তি নিহত অন্তত ২০ জন আহত দৌলতপুর পিতার মৃত্যুর খবর শুনে বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু দৌলতপুরের পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল উদ্ধার দৌলতপুরে অস্ত্র-ককটেল সহ যুবককে আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার দৌলতপুরে কথিত পীর মো. আব্দুর রহমান ওরফে শ্রী শামীম জাহাঙ্গীর কালান্দার দাফন করা মরদেহ কবর থেকে তুলে দরবারে প্রতিস্থাপন //পরে বিষয়টি জেলা প্রসাশকের নির্দেশে বিকেল ৪ টার সময় লাশ যেখানে দাফন করা ছিল সেখানে আবার দাফন দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৮ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার

দৌলতপুর পিতার মৃত্যুর খবর শুনে বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃকুষ্টিয়ার দৌলতপুরে পিতার মৃত্যুর খবর শুনে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন ছেলে। কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যুতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর আলম জিকু (৪৬) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জিকুর পিতা জসিম উদ্দিন নিজ গ্রামে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

খবর পাওয়ার পরপরই জিকু তার কর্মস্থল মাগুরা থেকে ভায়রা ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মহাসড়কের স্বস্তিপুর এলাকায় একটি বালিবাহী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান জিকু কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাড়ির ইনচার্জ এসআই মো. মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া-হ ১৬-৬৬৪৯ সিরিয়ালের মোটর সাইকেলের বাহক নুর আলম জিকু (৪৬) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category