• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুর শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের অভিযোগ দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মেহেদী হাসানের মৃত্যু দৌলতপুরে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা জ্বালানি তেলের দাম বাড়াল // কেরোসিনের দাম প্রতি লিটার ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা আর অকটেনের দাম ১৪০ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস // তরুণদের রক্ষায় তামাক ও নিকোটিন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দৌলতপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত দৌলতপুরে ‘আল মদিনা ক্লিনিকে’ ভুল চিকিৎসা ও ডাক্তার টি এ কামাল চরম অবহেলার কারণে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ আল্লারদর্গা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত||ঈদ উপহার বিতরণ দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কীটনাশক, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ডেক্সামেথাসন ট্যাবলেট, মদ ও পাতার বিড়ি উদ্ধার

মোঃ সাইফুল ইসলাম
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ পণ্য পাচার রোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করতে সক্ষম হয়েছে বিজিবি।

২৩ মে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠ নামক স্থানে একটি চৌকষ টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৫৯ বোতল কীটনাশক এবং ১,৭৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (এক লক্ষ একাত্তর হাজার) টাকা।

কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর মন্ডলপাড়া মাঠ এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২৫২ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (এক লক্ষ ছাপান্ন হাজার তিনশত) টাকা।

একই দিনে দুপুরে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর রিফুজিপাড়া সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য (পনেরো হাজার) টাকা।

অপরদিকে, একই দিনে মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী ডাংমড়কা মাঠ এলাকায় একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (চুরাশি হাজার ছয়শত) টাকা।

উদ্ধারকৃত সকল মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (চার লক্ষ ছাব্বিশ হাজার নয়শত) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category