• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুর শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের অভিযোগ দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মেহেদী হাসানের মৃত্যু দৌলতপুরে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা জ্বালানি তেলের দাম বাড়াল // কেরোসিনের দাম প্রতি লিটার ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা আর অকটেনের দাম ১৪০ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস // তরুণদের রক্ষায় তামাক ও নিকোটিন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দৌলতপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত দৌলতপুরে ‘আল মদিনা ক্লিনিকে’ ভুল চিকিৎসা ও ডাক্তার টি এ কামাল চরম অবহেলার কারণে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ আল্লারদর্গা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত||ঈদ উপহার বিতরণ দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ

বিজিবির উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

মোঃ সাইফুল ইসলাম
Update : শনিবার, ৯ মে, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির উদ্যোগে শনিবার দিনব্যাপী প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যো চিকিৎসা সেবা প্রদান করা হয়। ২৩১ বছরের গৌরবময় ঐতিহ্যের ধারক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সার্বিক কল্যাণে নিয়মিতভাবে মানবিক সহায়তা প্রদান করে আসছে। চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করার পাশাপাশি কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জনকল্যাণমূলক কার্যক্রমেও সমানভাবে অঙ্গীকারবদ্ধ।

সেই ধারাবাহিকতায় আজ ৯ মে ২০২৬ তারিখে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দুর্গম এলাকায় বসবাসরত অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের জন্য এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ঠোটারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয়। সীমান্তবর্তী এই এলাকার ভৌগোলিক বিচ্ছিন্নতা ও চিকিৎসা সুবিধার স্বল্পতার কারণে সাধারণ মানুষের চিকিৎসাসেবা গ্রহণ অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিজিবির বিশেষজ্ঞ মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ৩৫০ জন নারী, পুরুষ, শিশু ও বয়স্ক ব্যক্তিকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন প্রকার ঔষধ প্রদান করা হয়। বয়স্ক রোগী, শিশু ও নারীদের স্বাস্থ্য জটিলতাকে অগ্রাধিকার দিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত নয়; সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও বিজিবি ইতিবাচকভাবে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অপারেশনাল দায়িত্ব পালনের পাশাপাশি আমরা চাই প্রান্তিক জনগোষ্ঠী যেন চিকিৎসাসেবার সুযোগ থেকে বঞ্চিত না হয়।

ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।” বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে স্থানীয় জনগণ বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে চলতি ২০২৬ সালে ২৯ জন আসামিসহ ৯টি অস্ত্র, ১৩৫৭ বোতল মদ, ৯৮৬ বোতল ফেন্সিডিল, ২.২ কেজি হেরোইন, ৯২.৯৮ কেজি গাঁজা, ৪,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৫,৮৮৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ বোতল এলএসডি এবং ১ কেজি আফিম আটক করা হয়েছে, যার সিজার মূল্য প্রায় ২২ কোটি ৪৫ লক্ষ ৯০ হাজার ৯০০ টাকা।

এছাড়াও, সারা বিশ্বে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় অবৈধভাবে জ্বালানি মজুতবিরোধী অভিযান পরিচালনা করে ১,২০০ লিটার ডিজেল ও ১,৮০০ লিটার অকটেন জব্দ করা হয়। একইসঙ্গে ন্যায্যমূল্যে জ্বালানি তেল বিক্রয় নিশ্চিতকল্পে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি আসন্ন ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও দৃঢ় অবস্থান গ্রহণ করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। ভবিষ্যতেও বিজিবি একই পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দেশের সার্বভৌমত্ব এবং জননিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category