• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুর শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের অভিযোগ দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মেহেদী হাসানের মৃত্যু দৌলতপুরে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা জ্বালানি তেলের দাম বাড়াল // কেরোসিনের দাম প্রতি লিটার ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা আর অকটেনের দাম ১৪০ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস // তরুণদের রক্ষায় তামাক ও নিকোটিন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দৌলতপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত দৌলতপুরে ‘আল মদিনা ক্লিনিকে’ ভুল চিকিৎসা ও ডাক্তার টি এ কামাল চরম অবহেলার কারণে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ আল্লারদর্গা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত||ঈদ উপহার বিতরণ দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ

আল্লারদর্গা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত||ঈদ উপহার বিতরণ

Somrat Ali
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা প্রেসক্লাবএর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন-এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাট আলী-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর আনাম, কোষাধ্যক্ষ আশিক ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক নসিব উদ্দীন, সদস্য নাজমুস সাদাত খান ও জহুরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জোহান মন্ডল, সদস্য ইবাদত আলী, সেলিম রেজা ও সাহাবুল মাহমুদসহ অন্যান্য সদস্যরা।

সভায় আল্লারদর্গা বাজার এলাকায় যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা এবং দ্রুত রাস্তার কাজ শুরু করার দাবিতে একটি মতবিনিময় ও সেমিনার হয়। বক্তারা জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

এছাড়াও প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মোস্তফার সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category