• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নাসির উদ্দীন বিশ^াসের ৪র্থ মৃত্যু আজ দৌলতপুরে যাত্রীবাহী বাস ও কলাবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে জাহান আলী নামে এক ব্যক্তি নিহত অন্তত ২০ জন আহত দৌলতপুর পিতার মৃত্যুর খবর শুনে বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু দৌলতপুরের পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল উদ্ধার দৌলতপুরে অস্ত্র-ককটেল সহ যুবককে আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার দৌলতপুরে কথিত পীর মো. আব্দুর রহমান ওরফে শ্রী শামীম জাহাঙ্গীর কালান্দার দাফন করা মরদেহ কবর থেকে তুলে দরবারে প্রতিস্থাপন //পরে বিষয়টি জেলা প্রসাশকের নির্দেশে বিকেল ৪ টার সময় লাশ যেখানে দাফন করা ছিল সেখানে আবার দাফন দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৮ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার

দৌলতপুরে যাত্রীবাহী বাস ও কলাবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে জাহান আলী নামে এক ব্যক্তি নিহত অন্তত ২০ জন আহত

মোঃ সাইফুল ইসলাম
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রীবাহী বাস ও কলাবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে জাহান আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের দৌলতপুর উপজেলার কাতলামারী ও খলিসাকুন্ডী মাঠের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহান আলী মিরপুর উপজেলার সদরপুর মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা আয়ব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস দৌলতপুর উপজেলার কাতলামারী ও খলিসাকুন্ডী মাঠের মাঝামাঝি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কলাবোঝাই একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা জাহান আলী নিহত হন। এ সময় নছিমন ও বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী ও কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category