• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুর শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের অভিযোগ দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মেহেদী হাসানের মৃত্যু দৌলতপুরে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা জ্বালানি তেলের দাম বাড়াল // কেরোসিনের দাম প্রতি লিটার ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা আর অকটেনের দাম ১৪০ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস // তরুণদের রক্ষায় তামাক ও নিকোটিন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দৌলতপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত দৌলতপুরে ‘আল মদিনা ক্লিনিকে’ ভুল চিকিৎসা ও ডাক্তার টি এ কামাল চরম অবহেলার কারণে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ আল্লারদর্গা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত||ঈদ উপহার বিতরণ দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ

আল্লারদর্গা প্রেসক্লাবের সহ-সভাপতির সহধর্মিণীর দাফন সম্পন্ন

মোঃ সাইফুল ইসলাম
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার দৌলতপুর প্রতিনিধি গোলাম মোস্তফা নীল চাঁদ আলীর সহধর্মিণী সাহিদা বানু (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত জটিল রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর সিকেডি এন্ড নিউরোলোজিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ মে শুক্রবার ভোর ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়িতে ভিড় করেন।

এদিকে সাহিদা বানুর মৃত্যুতে আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তারা শোকাহত পরিবারের এই কঠিন সময়ে সকলকে পাশে থাকার আহ্বান জানান।
মরহুমার জানাজা বাদ আছর হলুদবাড়িয়া গোরস্থান মাঠে অনুষ্ঠিত হয় ও সেথানে দাফন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category