• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে পদ্মানদীতে অস্বাভাবিক পানিবৃদ্ধিতে,বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এম পি বাচ্চু মোল্লার ত্রাণ বিতরণ দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল বাদাল নিহত নাসির উদ্দীন বিশ^াসের ৪র্থ মৃত্যু আজ দৌলতপুরে যাত্রীবাহী বাস ও কলাবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে জাহান আলী নামে এক ব্যক্তি নিহত অন্তত ২০ জন আহত দৌলতপুর পিতার মৃত্যুর খবর শুনে বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু দৌলতপুরের পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল উদ্ধার দৌলতপুরে অস্ত্র-ককটেল সহ যুবককে আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার দৌলতপুরে কথিত পীর মো. আব্দুর রহমান ওরফে শ্রী শামীম জাহাঙ্গীর কালান্দার দাফন করা মরদেহ কবর থেকে তুলে দরবারে প্রতিস্থাপন //পরে বিষয়টি জেলা প্রসাশকের নির্দেশে বিকেল ৪ টার সময় লাশ যেখানে দাফন করা ছিল সেখানে আবার দাফন

বংশগত হৃদরোগের ঝুঁকিতে আছেন যারা…

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

বংশগত কারণে হৃদরোগের সমস্যা অনেক মানুষকেই বয়ে বেড়াতে হয়। জেনেটিক কারণে একটি পরিবারের যখন হৃদরোগের ঝুঁকি হুমকি হয়ে দাঁড়ায়, তখন নিরাপদ থাকার উপায় আছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নাল সার্কুলেশনের এক গবেষণায় বলা হয়, মুষ্ঠিকে দৃঢ়করণ, শারীরিক পরিশ্রম এবং উন্নত কার্ডিও ও রেসপাইরেটরি ফিটনেস মানুষকে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি থেকে দূরে রাখতে পারে।

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিস স্কুল অব মেডিসিন এর মেডিসিন বিভাগের প্রফেসর এবং প্রধান গবেষক এরিক ইনগেলসন বলেন, এখানে আসল বিষয়টা হলো, শারীরিক শ্রম আসলে মানুষকে হৃদরোগের ঝুঁকি থেকে দূরে রাখতে পারে।

গবেষণায় উপসংহার টানতে বিশেষজ্ঞরা ব্রিটেনের বায়োব্যাংক ডেটাবেজ থেকে ৫ লাখ মানুষের তথ্য বিশ্লেষণ করেন। এ গবেষণায় বেশ কিছু মানুষ অংশ নেন। এরা সবাই বংশগতভাবে কার্ডিওভাসকুলার ডিজিসের ঝুঁকিতে রয়েছেন। দেখা গেছে, কাজ বা ব্যায়াম করে যারা বজ্রমুষ্ঠির অধিকারী হয়েছেন তাদের করোনারি হার্ট ডিজিসের ঝুঁকি ৩৬ শতাংশ কম। পাশাপাশি অ্যাটরিয়াল ফিব্রিলেশনের ঝুঁকিও তাদের ৪৬ শতাংশ কমে আসে। অন্যদিকে, দুর্বলদের ঝুঁকি অনেকটা বেশি।

গবেষক বলেন, আসলে আমাদের গবেষণার মাধ্যমে হৃদরোগের ঝুঁকিমুক্ত থাকতে নির্দিষ্ট পরিমাণ ব্যায়াম বা কায়িকশ্রমের কথা বলা হচ্ছে না। তবে এর মাধ্যমে যে সংশ্লিষ্ট রোগ থেকে দূরে থাকা যায় তা নিশ্চিত বোঝা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category